মাইকেলের মৃত্যুর ষড়যন্ত্র তত্ত্ব
হ্যারিসন ফোর্ড নিখোঁজ, ম্যাট ড্যামন কার এক্সিডেন্টে মারা গেছেনঃ হলিউড তারকাদের নিয়ে এমন গুজব ছড়ায় অহরহ। কেউ কেউ আবার মিডিয়ার নজর কাড়ার জন্য নিজেই এমন স্টান্টবাজির আশ্রয় নেন। কেউ আবার জানেই না যে, তার মৃত্যুর শোকে ভক্তরা কেঁদেকেটে অস্থির। পপ সম্রাট মাইকেলের মৃত্যু নিয়েও সম্প্রতি শুরু হয়েছে কনস্পিরেসি থিওরির চর্চা। ১৯৯৫-এর শেষদিকে রিহার্সেলের পর প্রচণ্ড চাপের কারণে প্যানিক অ্যাটাক হয়েছিল মাইকেলের। অনেকের মতে, ওটা ছিল সবাইকে চমকে দেয়ার জন্য একটা ‘স্টান্ট’। সেই সূত্রে এখনো ইন্টারনেটের অলিগলিতে উঠছে সন্দেহের রব। আসন্ন ‘কামব্যাক’ কনসার্টে যথার্থই ফিরে আসার জন্য সাজানো মৃত্যু আয়োজন করেননি তো!
ডিজিটালস্পাই ওয়েবসাইটে বলা হয়েছে, ‘ও-টু’ কনসার্টের মাধ্যমে মাইকেলের পক্ষে মিলিয়ন পাউন্ডের ঋণ মেটানো কিছুতেই সম্ভব নয়। তাই তিনি সম্পূর্ণ নতুন একটি পরিচয় নিতে যাচ্ছেন। যেমনটি তিনি এর আগেও বেশকবার নিতে চেয়েছিলেন।’
স্যোশাল নেটওয়ার্কিং সাইট টুইটারের একটি পোস্টে বলা হয়েছে, ‘মিডিয়ার সঙ্গে তার সম্পর্কটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সে কারণেই এ পাতানো মৃত্যু। আরেকটি ওয়েবসাইটে গুজব ছড়ানো হচ্ছে, একটি নতুন জৈবিক অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে মাইকেলের ওপর।
দ্য অনিয়ন সাইটের একটি স্পুফ নিউজকে কেন্দ্র করে যে গুজবটি রটেছে তা হলো- নেভারল্যান্ড র্যাঞ্চে সম্প্রতি মাইকেলের গলিত শবদেহ পাওয়া গেছে। তিনি মারা গিয়েছিলেন ৪ বছর আগেই। এতোদিন অন্য কেউ মাইকেল সেজে ঘুরে বেড়িয়েছেন।
তবে এসবের বাইরেও ভাবিয়ে তোলার মতো কিছু বিতর্ক রয়েছে। মৃত্যুর মুহূর্তে মাইকেলের সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. কোনরাড মারে ছিলেন। তারপরও কেন তিনি মাইকেলকে সাহায্য করতে পারলেন না। তাছাড়া, মাইকেলের মৃত্যু নিশ্চিত করতে এতো দীর্ঘ সময় লাগলো কেন? কোনরাড পুলিশকে জানিয়েছেন, মারা যাওয়ার আগে তিনি তাকে কোনো বেদনা নাশক ইঞ্জেকশন দেননি।
পিপল ম্যাগাজিনে নাগরিক অধিকার নেতা জেসে জ্যাকসন বলেছেন, ‘জ্যাকসনের জীবনের শেষ ১২ ঘণ্টায় যা ঘটেছে তা নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ আছে। ডাক্তাররাও বিচিত্র আচরণ করেছেন।’ উলেস্নখ্য, গত সপ্তাহে জ্যাকসন পরিবারের সঙ্গেই ছিলেন জেসে জ্যাকসন।
কেউ বলছেন, অতিমাত্রায় পেইনকিলারে অতিমাত্রায় আসক্তিই তার মৃত্যুর কারণ। একজন কাছের বন্ধু আবার বললেন, শেষের মুহূর্তগুলোয় প্রচণ্ড চাপে ছিলেন মাইকেল।
তবে নতুন পরিচয় পাওয়াটাই যদি এতোসব আয়োজনের কারণ হয়ে থাকে, তাতেই বা কী! মাইকেল যদি আর মাইকেল না হন, সেটাও তো পপ সম্রাটের আরেক মৃত্যু।
ফয়সল আবদুলস্নাহ
সূত্র: টেলিগ্রাফ ইউকে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment